সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে গাঁজাসহ দুইজন গ্রেফতার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে গাঁজা পাচারের সময় দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চরগোয়ালগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,কুস্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার ভাগজোত লোকনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মনজিল হোসেন (৩০) ও পারগোয়াল গ্রামের জাফর মালিথার ছেলে আইযুব আলী (৫৭)। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,চরগোয়াল গ্রামের মধ্যে দিয়ে গাঁজা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলূর নির্দেশনা মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫শ’৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে