সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে গলিত মরদেহ উদ্ধার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে অজ্ঞাত মহিলার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা সীমান্তের বদনাগাড়ী মাঠের একটি পাট ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ধলা গ্রামের নাসির উদ্দীনের ছেলে পাটক্ষেত মালিক বেল্টু জানান,মাঠে পাটক্ষেত পরিচর্যার জন্য সেখানে গেলে দূর্গন্ধ পাওয়া যায়। পরে গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। গাংনী থানার ওসি তদন্ত মো: সাজেদুল ইসলাম জানান,স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির পাশে ওড়না ও সালোয়ার কামিজ পড়ে থাকায় ধারনা করা হচ্ছে মরদেহটি মহিলার।
স্থানীয়রা জানান, বদনাগাড়ী মাঠে পাট বড় হওয়ার কারনে হওয়ার মানুষের চলাচল কম। এসুযোগে দুস্কৃতিকারীরা ঐ মহিলাকে ধর্ষন শেষে হত্যা করে মরদেহ ফেলে রেখে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। ধলা বিজিবি ক্যাম্প কমান্ডার মো: সেলিম জানান,সীমান্তের ৩ কিলোমিটারের মধ্যে একটি পাট ক্ষেতে মরদেহ রয়েছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,মরদেহ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে