লগইন
খামারে কৃত্রিম প্রজননে প্রতারণা  করায় এআই টেকনিশিয়ান  আব্দুল মান্নানকে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ মার্চ, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খামারে কৃত্রিম প্রজননে প্রতারণা করায় এআই টেকনিশিয়ান আব্দুল মান্নানকে জরিমানা

কৃত্রিম প্রজননে প্রতারণাসহ সেবা মূল্য বেশি নেওয়ার অভিযোগের প্রমান পাওয়ায় অভিযুক্ত এআই টেকনিশিয়ান পল্লি চিকিৎসক আব্দুল মান্নানকে জরিমানা করেছেন। সোমবার (২৫ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন। কয়েকদিন আগে ক্ষতিগ্রস্ত খামারি আশাবুল হক পল্লী চিকিৎসক এআই টেকনিশিয়ান আব্দুল মান্নানকে অভিযুক্ত করে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে লিখিত অভিযোগ জানান।


অভিযোগের ভিত্তিতে ২৫ মার্চ সোমবার সহকারী পরিচালক সজল আহমেদ অভিযোগকারী খামারী ও অভিযুক্ত চিকিৎসককে তার দপ্তরে ডেকে নেন। অভিযোগের প্রমান পাওয়ায় ওই চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে দন্ডিত অর্থ থেকে পঁচিশ ভাগ টাকা ক্ষতিগ্রস্ত খামারির হাতে তুলে দেন।


জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের আশাবুল হক একজন খামারী। এবং এই খামারের উপর পরিবার অনেকাংশে নির্ভরশীল। খামারের একটি গাভীকে কৃত্রিম প্রজননের জন্য আশাবুল হক পশু চিকিৎসক আব্দুল মান্নান (এ.আই টেকনিশিয়ান)কে খামারে ডেকে নেন। আব্দুল মান্নান সেবামূল্য বাবদ তিন হাজার টাকা নেন। পরবর্তীতে গাভী গর্ভধারণ না করলে আবারও তাকে ডাকেন এবং তিনি পুনরায় দুই হাজার পাঁচশত টাকা নেন। তৃতীয়বারেও গাভী গর্ভধারন না করলে তিনি আবারও সেবামূল্য বাবদ এক হাজার পাঁচশত টাকা নেন। তিন বারই ব্রাহামা সিমেন দেওয়ার কথা বলে টাকা নেন কিন্তু বাচ্চা হয় শাহিওয়াল ক্রস। চিকিৎসক আব্দুল মান্নাননের এমন প্রতারনার ফলে খামারি আশাবুল হক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন।


খামারি আশাবুল হক চিকিৎসক আব্দুল মান্নানের প্রতারনার এমন প্রসঙ্গ তুলে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ জানান। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সজল আহমেদ পক্ষে বিপক্ষের কথা শুনে চিকিৎসকের প্রতারনার বিষয়টি জানতে পারেন। এরপর অভিযুক্ত চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইনে জরিমানার চার ভাগের এক ভাগ টাকা অভিযোগকারীর হাতে তুলে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৪ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৭ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৮ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৯ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৯ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১০ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।