লগইন
কোটচাঁদপুর রাস্তার কাজ শুরুর আগেই সরকারী রাস্তার ইট বিক্রি করল চেয়ারম্যান,বিক্রিত ইট উদ্ধার!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

কোটচাঁদপুর রাস্তার কাজ শুরুর আগেই সরকারী রাস্তার ইট বিক্রি করল চেয়ারম্যান,বিক্রিত ইট উদ্ধার!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া গ্রামে সরকারি রাস্তাার পুরাতন ইট বিক্রি করে দিয়েছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু বকর ও হাফিজুর রহমান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিক্রিত ইট উদ্ধার করেছে। গ্রামবাসির অভিযোগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ও তার সহযোগী হাফিজুর রহমান নতুন রাস্তার কাজ শুরু হওয়ার আগেই রাস্তার পুরাতন ইট ৮ হাজার টাকায় বিক্রি করে দেন ইকড়া গ্রামের জনৈক খলিলুর রহমানের কাছে। বিষয়টি নিয়ে কুশনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, ইকড়া গ্রামে নতুন মসজিদ সংলগ্ন একটি রাস্তার কাজ শুরু হয়েছে।

৩৫০ ফিটের এই প্রকল্পের বরাদ্দ দেড় লাখ টাকা। কিন্তু রাস্তাটি মসজিদ পর্যন্ত না হওয়ায় গ্রামের মানুষ আমাকে বলে ২০ ফিট বাড়িয়ে মসজিদ পর্যন্ত করে দিতে। তখন চেয়ারম্যান তাদের বলেন তোমরা বালি ম্যানেজ করে দিলে আমি ইট কিনে দিচ্ছি। তখন মুসল্লিরা এই পুরাতন ইট তুলে খলিলুর রহমান নামের একজনের কাছে বিক্রি করে দেন ৮ হাজার টাকায়।

চেয়ারম্যান বলেন, গ্রামে রাজনৈতিক গ্রæপিংয়ের কারণে এক পক্ষ সাংবাদিকদের কাছে অবিযোগ দিয়ে বিষয়টি ফেসবুকে দিয়ে ভাইরাল করে। ইট বিক্রয়ের সংবাদ পেয়ে সোমবারই এই ইট উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান। এদিকে গ্রামবাসীর অভিযোগ, রাস্তা বাড়ানোর জন্য নয়, ইট বিক্রি করে আত্মসাৎ করার জন্যই আবু বকর ও হাফিজ চেষ্টা চালায়। এখন তাদের বাচানোর জন্য চেয়ারম্যান নানা ফন্দি করছেন।

গ্রামবাসি জানায় রাস্তার বহু ইট বিক্রি করা হলেও উদ্ধার দেখানো হয়েছে কম। বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বর আনোয়ার হোসেন জানান, তিনি ঘটনাটি লোকমুখে শুনেছেন। সেই ইট প্রশাসনের লেঅকজন আসার আগেই সরিয়ে ফেলেছে। এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম জানান, রাস্তাটি এলজিইডির হলেও কাজটি আমরা করছি না। তাই এ বিষয়ে বলতে পারবো না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।