সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কেউই আলমডাঙ্গার পৌরবাসির দুঃখ দুর্দশা দেখেনি-মেয়র প্রার্থী ফারুক
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মতিয়ার রহমান ফারুকের পক্ষে আলমডাঙ্গা গোবিন্দপুর ও নওদাবন্ডবিল যুবসমাজ কর্তৃক নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গোবিন্দপুর ধর্মতলায় অনুষ্ঠিত ওই নির্বাচনি মতবিনিময় সভায় নাসির মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক।
এসময় তিনি বলেন , আলমডাঙ্গার মত উন্নয়ন বঞ্চিত পৌরসভার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। ১ম শ্রেণির পৌরসভা হলেও আলমডাঙ্গা পৌরবাসির জীবনযাত্রার মান গ্রামের মানুষের চেয়েও অনেক খারাপ। এ পর্যন্ত পরিকল্পিতভাবে একটা উন্নয়নমূলক কাজও করা হয়নি। কেউই পৌরবাসির দুঃখ দুর্দশা দেখেনি। তাই এবারও যাতে মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভুল করে ভাগ্যবিড়িম্বিত না হতে হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সাকা, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাকচু, শ্রম সম্পাদক সাগর। সাংস্কৃতিক সম্পাদক আঃ লতিফের উপস্থাপনায় বক্তব্য রাখেন আবু সামা, মকবুল হোসেন, মুন্নাফ আলী. আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী সেলিম হোসেন, সুলতান, অমিত, শেখ রেজাউল হক, সেলিম মাইক, শুভ, আলমগীর, ছাত্রলীগ নেতা অভি, অপু, সৈকত, জীবন, জুয়েল, শক্তি, মিলন , নাজমুল, ব্যবসায়ী সেলিম মোল্লা, দেবদাস প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৫ ঘন্টা আগে