লগইন
কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতিসহ দুজনের উপর হামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ২২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতিসহ দুজনের উপর হামলা

কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতিসহ দুজনের উপর হামলা করেছেন অজ্ঞাত সন্ত্রাসীরা। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক (২৫) ও ছাত্রলীগ কর্মী রক্তিম ঘোষ (২২) কে বেধড়ক কুপিয়ে আহত করেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তারা অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে তারা একটি মটরসাইকেলে করে যাচ্ছিলেন। তারা শহরের কুষ্টিয়া সরকারী কলেজ মোড় এলাকায় পৌঁছালে তিনটি মটরসাইকেলে করে বিপরীত দিক থেকে আসা কয়েকজন ধারালো অস্ত্রসহ তাদের গতিরোধ করে।

তাদের মধ্যে কিছুক্ষন কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ছাত্রলীগ সভাপতি ও তার সহকর্মীকে এলাপাথারি কোপায়। কয়েক মিনিটের মধ্যে এ ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন জানান, ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিকের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্রলীগের ভেতরের পুরনো বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। তিনি জানান ইতোমধ্যে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশ তদন্ত করেছ এবং তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে ওসি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৯ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।