ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
কুষ্টিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির সিরাজনগর এলাকায় বজ্রপাতে নাহারুল চৌকিদার (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সিরাজনগর মধ্যপাড়া গ্রামের মৃত ছৈয়দ আলী চৌকিদারের ছেলে এবং ফিলিপনগর ইউপির অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ।
এলাকাবাসী জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে নাহারুল চৌকিদার পাশ্ববর্তী মাঠে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে সিরাজনগর বাঁধের নিচে বজ্রপাতে মারা যান। পরে প্রত্যক্ষদর্শীরা তার লাশ উদ্ধার করে।
ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নিয়ে অভিভাবকদের উদ্বেগ, নীতিমালার লঙ্ঘন ঠেকানোর দাবি
৪ দিন আগে
নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়ায় দিনভর বৃষ্টি | ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি
৪ দিন আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা
৪ দিন আগে