সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় দুই শিক্ষক ও ৫ ব্যবসায়ীকে জুয়াখেলা অবস্থায় আটক
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় দুই শিক্ষক ও ৫ ব্যবসায়ীকে জুয়াখেলা অবস্থায় গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২০) রাত সাড়ে এগারোটার সময় উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর বাজার থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, স্থানীয় ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান (৫৮) ও সহকারি শিক্ষক আবু নাসের হাসান জাহিদ (৫২)। আজইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৫), একই গ্রামের মোঃ মাহবুবুর রহমান (৪৬), গনেশপুর গ্রামের মৃত রহমান সাহা ছেলে রহিম সাহা (৬০), শাহাদাত হোসেনের ছেলে সুমন (৩৫) ও মোঃ আমান বক্সের ছেলে হাশিম রেজা (২২)।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী স্থানীয় সাংবাদিকদের জানান, এদের বিরুদ্ধে জুয়াড়ি একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -৪, তারিখ০৭/০৮/২০২০ ইং।
০৭ আগস্ট সকাল ১০ টার সময় গ্রেপ্তারকৃত জুয়াড়িদের কুষ্টিয়া কোর্ট হাজতে প্রেরণ করা হয় ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নিয়ে অভিভাবকদের উদ্বেগ, নীতিমালার লঙ্ঘন ঠেকানোর দাবি
৪ দিন আগে
নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়ায় দিনভর বৃষ্টি | ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি
৪ দিন আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা
৪ দিন আগে