লগইন
কুষ্টিয়ার কুমারখালীতে ভিক্ষুককে পিটিয়ে হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ এপ্রিল, ২০২১ | ০৬:০০ বিকাল ১৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে ভিক্ষুককে পিটিয়ে হত্যা

সুমাইয়া আক্তার শিখা, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে জমির সীমানা নির্ধারণ নিয়ে কলহের জেরে ভিক্ষুককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে আসার পর ভিক্ষুক মারা গেছেন বলে জানা যায়। সোমবার দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত ভিক্ষুক আবুহার মল্লিক (৮০) সদকী ইউনিয়নের নন্দীগ্রামের মৃত ফকির মল্লিকের ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের নাতী ছেলে শিপন মল্লিক জানান সোমবার দুপুরে আবুহার মল্লিক নিজঘরের পাশে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করছিলেন। এসময় দরবেশপুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে সোহেল প্রামাণিক , মৃত আলিফার ছেলে কামাল প্রামাণিক, বাহাদুরের ছেলে রাসেল, আলতাফের ছেলে আলামিন সহ ৪/৫ জন এসে কাজ করতে নিষেধ করলে তর্কাতর্কির একপর্যায়ে আবুহার মল্লিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারপিট করে চলে যায় । এরপর স্বজনরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়। এবং বুধবার সকালে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে এসে তিনি মারা যান।

এবিষয়ে অভিযুক্ত সোহেল প্রামাণিক মুঠোফোনে বলেন, জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল ও আবুহার মল্লিক একই দাগের জমি ক্রয় করেন। আবুহার মল্লিক আগে ১৬ শতাংশ জমি উত্তর- দক্ষিণ দিকে লম্বা উল্লেখ করে পূর্ব দিকে জমি রেজিস্ট্রি করেন। এবং বক্রি জমি উত্তর দক্ষিণ লম্বা উল্লেখ করে পশ্চিম দিকে স্কুল রেজিস্ট্রি করে। কিন্তু আবুহার মল্লিক রাস্তার দিক থেকে এককভাবে জমি নিয়ে বাড়ি করে। এবিষয়ে কয়েকবার স্থানীয় শালিসী বৈঠক হয়। ঘটনার দিন আবুহার মল্লিক মাটি ভরাট করার সময় স্কুল কমিটির লোকজন গিয়ে বাধা দেয়। এসময় তর্কাতর্কির একপর্যায়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে গন্ডগোল শেষ হয়ে যায়। তিনি আরো বলেন, এলাকায় গ্রুপিং এর কারনে আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে যাবার পর আবুহার মল্লিক নামে একজন মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খোঁজ খবর নেয়া হচ্ছে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৭ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।