লগইন
কুবীর কসাই গংয়ের হুমকি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

কুবীর কসাই গংয়ের হুমকি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

কুবীর কসাই গংয়ের হুমকি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে স্থানীয় পত্রিকার সাংবাদিকদের নিকট উপস্থিত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, দীর্ঘ বছর সৌদি আবর প্রবাসী ছিলেন। বিদেশ যাওয়ার আগে থেকেই তিনি বাড়ির সাথে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করতেন। সৌদি আবর যাওয়ার পরও তার দোকান পরিবারের লোকজন চালু রেখেছিলেন। কয়েক মাস আগে তিনি বিদেশ থেকে বাড়ি চলে এসে আবারও ব্যবসা শুরু করেন। এদিকে পূর্ব শত্রæতার জেরধরে কুবীর কসাই গং তাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। গত ৯ নভেম্বর সন্ধ্যায় তিনি তার দোকানে বসে ছিলেনন। এসময় কবীর কসাই, শামীম, ডাবলু, লাল্টু, মিন্টু ও হান্নানসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে মুখ বেধে টর্চ লাইটের আলো জ্বালিয়ে তার দোকানে প্রবেশ করে। তারা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। না দিলে জীবন নাশের হুমকি দেয়।


সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, তিনি জীবন বাঁচাতে তাৎক্ষণিক দোকানের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা বের করে দেন । বাকী টাকার জন্য তারা ১৫ দিনের সময় দিয়ে যায়। টাকা দিতে না পেরে তিনি তার দোকানে বসতে পারছেন না। বর্তমানে মিজানুর রহমান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছেন । এ ব্যাপারে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আদালতে মামলা দায়েরর প্রস্তুতি নিয়েছেন ।


এমতাবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুষ্টু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন মিজানুর রহমান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।