সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কালীগঞ্জ মটর সাইকেলের সাথে তেলবাহী ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী বাবা নিহত, ছেলে আহত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে মাহমুদ (২২)।
নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী ফিরোজ আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মিজানুর রহমান তার ছেলেকে নিয়ে কালীগঞ্জ শহর থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মটর সাইকেলের সজোরে ধাক্কা লাগে।
এ সময় ছিটকে পড়ে বাবা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২) মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে