লগইন
কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে ইরফান রাজা (রুকু) নামে এক ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন রহমানিয়া সুপার মার্কেটের সামনে। রুকু শহরের মধুগঞ্জ এলাকার মোবারক হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে রুকুর ভগ্নিপতি আব্দুর রহিমকে খয়েরতলা গ্রামের রুবেলের ছোট ভাই এমরান কিলঘুষি মারে। এরপর প্রতিবাদ হিসেবে দুপুরে রুকুর লোকজন রুবেলের দোকানের সামনে মহড়া দিতে যায়। এ সময় খবর পেয়ে রুবেল ৭/৮ টি মটর সাইকেলে লোকজন নিয়ে এসে রহমানিয়া সুপার মার্কেটের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে রুকুকে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান, রুকু নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। আমি নিজেও হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনও কেউ অভিযোগ দিতে থানায় আসেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫৬ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫৭ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।