সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কালীগঞ্জে ইউনিলিভার ডিপোতে চুরি, গ্রেফতার ৩, মোবাইল উদ্ধার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিলিভারের ডিপোতে চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে যশোর কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, যশোর জেলার বজরাপুর এলাকার মৃত তহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাজপুর এলাকার অহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন তুষার (২০) ও যশোর সদরের বেজপাড়া এলাকার এজেমবারের মেয়ে নুরজাহান আক্তার রত্না (২০)।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রিফাত ইমরান জানান, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া স্যারের নির্দেশনায় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে