লগইন
করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা কালীগঞ্জের সন্তান জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১১০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা কালীগঞ্জের সন্তান জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মন্টু। মঙ্গলবার ২৬ জানুয়ারি সকাল ৬.৪৫ মিনিটে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনোয়ারুল ইসলাম মন্টু ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাবিলপুর গ্রামে মকলেছুর রহমানের ছেলে।

গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে আইসিইউতে রয়েছেন। নিহিত মন্টু মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসাবে বিশেষ ভূমিকা রাখেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে উচ্চতর পড়াশোনা করেন।

চাকরী জীবনে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি তার নিজ এলাকায় মকলেছ-আনোয়ার কলেজ প্রতিষ্ঠা করেন। বুধবার সকাল ১০টায় তার নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।