লগইন
করোনার টিকার একটি ডোজ নিলেই যে কেও সৌদিতে প্রবেশ করতে পারবেন।
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ডিসেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক

করোনার টিকার একটি ডোজ নিলেই যে কেও সৌদিতে প্রবেশ করতে পারবেন।

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃ আগামী শনিবার (৪ ডিসেম্বর) থেকে করোনা প্রতিরোধী টিকার এক ডোজ সম্পন্ন করা যে কোনো দেশের নাগরিক সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে এ তথ্য।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর থেকে করোনার টিকার এক ডোজ সম্পন্ন করা যে কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, সেখানে পৌঁছার পর তাদেরকে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে, শনিবার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে দুইজনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদের ১১ জন, জেদ্দার ৭ জন, মদিনার ২ জন, মক্কার ২ জন এবং অন্যান্য শহরে একজন করে রয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনার টিকার ৪৭ দশমিক ২ ডোজ সম্পন্ন হয়েছে।

 অপরদিকে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন ধরন শনাক্তের খবর আসে। নতুন ধরন ওমিক্রনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর। এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২২ জন এই নতুন ধরনে আক্রান্ত বলে নিশ্চিত করে।

যুক্তরাজ্যসহ ইউরোপের আরও কয়েকটি দেশে এবার করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণের তালিকায় যুক্ত হয়েছে জার্মানি ও ইতালি। এর আগে, দক্ষিণ আফ্রিকার পর ইসরায়েল, হংকং ও বতসোয়ানায় এই নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।

শনিবার, একই দিনে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে শঙ্কায় আফ্রিকার সাতটি দেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি আরব। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সে সম্পর্কে কিছু বলা হয়নি

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৯ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।