সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় জরিমানা
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গা শহরের ৭টি মামলায় ৩ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে। ২৫ জুলাই পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আলমডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম উপস্থিত ছিলেন।
জানাগেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত জরিমানা করেন। শহরের আলিফ উদ্দিন মোড়, চারতলার মোড়, হাউসপুর আনন্দধাম ব্রিজ, লাল ব্রিজ, কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কাঁচাবাজারে ২জনকে সরকারি বিধি অমান্য করে দোকান খোলার অপরাধে ১হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে বিধিনিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে বাইরে বের হওয়ার কারণে সহকারী কমিশনার ৫টি মামলায় ২ হাজার ১শ টাকা জরিমানা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১০ ঘন্টা আগে