লগইন
করোনাকালে দেশের অর্থনীতিকে সজীব রেখেছিল প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য খাত- এমপি ছেলুন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

করোনাকালে দেশের অর্থনীতিকে সজীব রেখেছিল প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য খাত- এমপি ছেলুন

আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সিআইজি খামারী সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করেছে। চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।


এ সময় তিনি বলেন, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে আরও বেশি সচেষ্ট হতে হবে। অত্যন্ত প্রয়োজনীয় এ খাতকে আরও সম্প্রসারিত করতে হবে। আত্মনির্ভরশীল জাতি গড়ে তুলতে প্রাণিসম্পদ বিভাগকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শঙ্কর জাতের প্রতি আগ্রহী হয়ে উঠাতে আমাদের এলাকার গর্ব বø্যাক বেঙ্গল গোট ব্র্যান্ডের ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ অফিসে এসে কেউ যেন ফিরে না যায়। পরামর্শসহ সব ধরণের সহযোগিতা করবেন। করোনাকালে দেশের অর্থনীতিকে সজীব রেখেছিল প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য খাত। আমার গ্রামে গ্রামে প্রতিটি পরিবার এখন একেকটি মিনি খামার। এটা বৈপ্লবিক উন্নয়ন।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, কৃষি অফিসার হোসেন শহীদ সোরওয়ার্দী, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শরিয়তুল্লাহ ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, প্রাণী সম্পদ ইন্টার্নী ডা. আফরিনারা, আফিফা, লিপন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সামসুজ্জোহা সাবু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, কলেজছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা সাকিব, রকি, ফিল্ড এ্যাসিসটেন্ট নাসির উদ্দিন, জুবাইদা, সোহাগ, হযরত, সোহাগ প্রমুখ। শেষে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সি আইজি ৪৫ জন সদস্যের মাঝে বিভিন্ন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।