লগইন
“ওরা আমার লিচুগাছের বাগান কাটেনি ; আমার সন্তানের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে”
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৪১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভিডিও

“ওরা আমার লিচুগাছের বাগান কাটেনি ; আমার সন্তানের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে”

‘ওরা আমার লিচুগাছের বাগান কাটেনি, আমার সন্তানদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে।“ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদে  উপরোক্ত খেদোক্তি করছিলেন আলমডাঙ্গা উপজেলার হাড়ুকান্দি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলাম। গত বৃহস্পতিবার দিনগত রাতে তার এক বিঘা জমির লিচুবাগানের ফলধরা সব গাছ কে বা কারা কেটে ফেলেছে। গত ২ বছর ধরে বাগানের ৩০টি সোমত্ত লিচু গাছ ফল দিচ্ছিল। সেই গাছগুলি কেটে দেওয়ায় গতকাল বাগানে বসে দরিদ্র ফলচাষি কষ্টে-ক্ষোভে ডুকরে ডুকরে কাঁদছিলেন। জানা যায়, হাড়ুকান্দি গ্রামের দরিদ্র ফলচাষি রবিউল ইসলাম হাড়ুকান্দি-বাগুন্দার মাঠে এক বিঘা জমিতে লিচু বাগান করেছেন। প্রায় ৫ বছর আগে তিনি ওই জমিতে ৩০টি লিচু গাছ রোপণ করেন। গত ২ বচর ধরে গাছগুলিতে ফল ধরছে। গত বছর ৩০টি গাছের লিচু ৬০ হাজার টাকায় বিক্রি করেছিলেন। এ বছর দেড় লাখ টাকায় বিক্রির প্রত্যাশা ছিল। প্রতিদিন তিনি গাছগুলির যত্নআত্তি করেন। এরই মাঝে সর্বনাশ ঘটে গেল। গত বৃহস্পতিবার দিনগত রাতে কে বা কারা তার বাগানের সব কটি লিচু গাছ কেটে দিয়েছে। কারা এ দুষ্কর্ম করেছে তা বলতে পারছেন না ফলচাষি রবিউল। কারও সাথে তার শত্রুতাও নেই জানিয়ে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদে জানালেন, “যেই করুক, একা করেনি। একা বড় বড় লিচু গাছ কাটা সম্ভব না। ৫/৭ জন মিলে কেটেছে।” এ ঘটনায় ফলচাষি আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩১ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।