লগইন
এনজিওর ঋনের জালে জড়িয়ে বিষপান: বিষপানের ৩ দিন পর দুই সন্তানের জনকের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ ডিসেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

এনজিওর ঋনের জালে জড়িয়ে বিষপান: বিষপানের ৩ দিন পর দুই সন্তানের জনকের মৃত্যু



মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামে ঋনে জালে জড়িয়ে দিশেহারা যুবক বিষপানে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার সকালে সে বাড়িতে থাকা ঘাসমারা বিষ পান করে। গতকাল দুপুর ১২ টার দিকে খুলনা আড়াইশো বেড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। ময়না তদন্ত শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার বটিয়াপাড়া গ্রামের সারোয়ার মোল্লার ছেলে দুই সন্তানের জনক শামিম (৩০) আশা, জাগরণ, ব্রাক, সিও, সিএস, আত্মবিশ্বাস এনজিও থেকে অনেক টাকা ঋন গ্রহন করে। আয়ের সমস্ত টাকা প্রতি সপ্তাহে ঋনের কিস্তি দিতে হয়।

ঋনের জালে জড়িয়ে দিন কাটে খেয়ে না খেয়ে। স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হয়। দিশেহারা হয়ে হতাশায় ভেঙে পড়ে সে। গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাড়িতে থাকা ঘাসমারা বিষ পান করে শামিম। পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে তাকে খুলনা আড়াইশ বেড হাসপাতালে রেফার করে চিকিৎসক।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শামিম খুলনা আড়াইশো বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। সেখানেই লাশের সূরতহাল রিপোর্ট শেষে হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হয়। ময়না তদন্ত শেষে লাশ গ্রামে নেওয়া হয়। সন্ধ্যায় গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।


এনজিও ঋনে জড়িয়ে আত্মহত্যা করা নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করতে থাকে। এ সময় উত্তেজিত জনতা জানান আগামী কাল থেকে গ্রামে এনজিও কর্মীদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না। একাধিক এনজিওর খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

এ ব্যাপারে খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস দৈনিক মাথাভাঙ্গা কে বলেন, ঋনের জালে জড়িয়ে কেউ যেন আত্মহত্যা না করে সেই জন্য এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সকল এনজিও কর্মীদের এলাকায় ঢুকতে নেয়া হবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।