লগইন
উস্কানিমূলক বক্তব্য প্রদানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকে কারণ দর্শানো নোটিশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

উস্কানিমূলক বক্তব্য প্রদানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকে কারণ দর্শানো নোটিশ

মেহেরপুর প্রতিনিধি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও উস্কানিমূলক বক্তব্য প্রদানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকনকে পৃথকভাবে সতর্কসহ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মেহেরপুর ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা। একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে না তা কারণ দর্শাতে দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার গাংনী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ষোলটাকা ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকতা মো: আলাউদ্দিন ও মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কুতুবপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা কবির আহমেদ পৃথকভাবে তাদের এ নোটিশ দেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির আহমেদ বলেন, নির্বাচনী এলাকায় প্রচারণায় গিয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

বিষয়টি নজরে এলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ভবিষ্যতে যেন এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান নির্বাচনী প্রচারণায় উস্তানি মূলক বক্তব্য দিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা তাদের সতর্কসহ কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর শুক্রবার রাতে গাংনী উপজেলা ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে আওয়ামী লীগ প্রার্থী দেলবার হোসেনের প্রচারণায় গিয়ে এক নির্বাচনী সভায় নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে উস্কানিমূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

তিনি বলেন, একবার দুইবার না হলে তিনবার ভোট দিবেন, ভোট দিয়ে দেবেন, কেউ ঠেলা দিলে আপনিও ঠেলা দিবেন। এছাড়াও বিভিন্ন উস্কানি মুলক বক্তব্য দেন। এনিয়ে কালের কণ্ঠ’র পেছনের পাতায় সোমবার ছবিসহ সংবাদ প্রকাশ হয়। অপরদিকে সোমবার রাতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।