লগইন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৫৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল

ইন‌কিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীকে গু‌লি ক‌রে হত‌্যা‌চেষ্টার প্রতিবাদে আলমডাঙ্গায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। বৃহস্পতিবার সন্ধ্যায় আলিফ উদ্দিন মোড় থেকে মিছিল শুরু হয়ে '৭১ স্তম্ভ মোড় ঘুরে আবার আলিফ উদ্দিন মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ সম্পাদক রাকিব মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির নেতা মুসাব ইবনে শাফায়েত এবং এনসিপির প্রতিনিধি সালেহিন কাউনাইন।

এসময় মুসাব ইবনে শাফায়েত বলেন, ওসমান হাদীর উপর হামলা রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার চেষ্টা। এটি কোনো ব্যক্তির উপর হামলা নয়, এটি গণমানুষের চেতনার উপর আঘাত। যারা এসব হামলার পেছনে আছে, তারা ভুলে গেছে—জনগণের শক্তিকে ভয় দেখিয়ে থামানো যায় না। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

এনসিপির সালেহিন কাউনাইন তার বক্তব্যে বলেন,

“এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের জোট গণঅভ্যুত্থানের প্রশ্নে সবসময় এক সাথে কাজ করবে। ওসমান হাদীর বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।”

সমাবেশ শেষে ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া করা হয়।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান কাজল, আরিফুল ইসলাম তুহিন, পার্থিব হাসান, রেজওয়ান ফাহিম, হাসান, শাকিবসহ স্থানীয় সাধারণ মানুষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।