লগইন
ইটের আঘাতে প্রাণ গেল স্নানরত কিশোর জীবন কুমার বাগদীর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ইটের আঘাতে প্রাণ গেল স্নানরত কিশোর জীবন কুমার বাগদীর


পুকুরে গোসল করতে নামলে উপর থেকে ছুড়ে মারা ইটের টুকরোর আঘাতে প্রাণ গেল জীবন কুমার বাগদী নামের এক কিশোরের।


আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামে মাসির বাড়ি বেড়াতে এসে কিশোর জীবন কুমার কিছু বন্ধুর সাথে শনিবার দুপুরে পুকুরে নেমে গোসল করছিল। সে সময় উপর থেকে ছুড়ে মারা একটি ইটের টুকরো মাথায় লেগে জীবন কুমার পানির ভেতরই মারা যায়।


মৃত কিশোর জীবন কুমার যশোর চৌগাছার বিকাশ কুমার বাগদীর ছেলেকয়েক দিন পূর্বে জীবন কুমার তার পরিবারের সাথে আলমডাঙ্গার আইলহাঁস গ্রামে মাসি সুচরিতার বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার (৮ জুলাই) দুপুর ১২ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, আইলহাঁস মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরটি নিহত জীবন কুমার বাগদীর মাসির বাড়ির নিকটেই। ওই বিদ্যালয়ের এমএলএস সেলিম পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেন। তিনি পুকুরটিতে গোসল করা অপছন্দ করেন।গতকাল স্কুল বন্ধ থাকলেও বিদ্যালয়ে নির্মাণ কাজ চলছিল। সেখানে এমএলএস সেলিমসহ প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। সেলিমের নিষেধ উপেক্ষা করেই জীবন কুমার বাগদীসহ শিশু কিশোরের একটি দল সে সময় গোসল করতে নেমেছিল। এরই এক পর্যায়ে উপর থেকে ইটের টুকরো ছুড়ে মারেন অজ্ঞাত কেউ। ছুড়ে মারা ইটের টুকরো জীবন কুমারের মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


জীবন কুমারের নিথর দেহ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনাস্থলে যান। তিনি জানান, নিহত জীবন কুমার নাথের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিঙ্গাসাবাদের জন্য দুইজন কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
কে ছুড়লেন ইটের টুকরো? এ নিয়ে গ্রামে আলোচনার অন্ত নেই। অনেকের সন্দেহের তীর আইলহাঁস মাধ্যমিক বিদ্যালয়ের এমএমএস সেলিমের দিকে। তবে কেউ তাকে ইট ছুড়তে দেখেনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৬ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৭ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৮ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৮ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৯ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।