লগইন
আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কে এম মঞ্জিলুর রহমানের মনোনয়ন পত্র জমা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কে এম মঞ্জিলুর রহমানের মনোনয়ন পত্র জমা

আসন্ন আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কে এম মঞ্জিলুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শনিবার ( ২০ এপ্রিল) বেলা ১১ টার দিকে তিনি সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান উপস্থিত ছিলেন।


তার আগে ক্ষমতাসীন দলের আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মী, কয়েকটি ইউপি চেয়ারম্যানসহ সমর্থকদের নিয়ে তিনি উপজেলা চত্বরে আসেন। আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদের নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে বিশিষ্ট ব্যবসায়ী কে এম মঞ্জিলুর রহমান আগে থেকেই নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আসছেন। তিনি নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগও করছেন।


মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, অ্যাড. মোখলেছুর রহমান। এছাড়াও নেতাকর্মিদের মধ্যে রির্টানিং অফিসারের অফিসের বাইরে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদিন, মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, রাহাব আলী, বিল্লাল গণি, আব্দুল কুদ্দুস মাস্টার, তোফাজ্জেল আলীসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের কয়েকশ নেতাকর্মি নিয়ে মনোয়নপত্র জমা দিতে আসেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৫ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৮ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৯ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১০ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১০ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১১ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।