লগইন
আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

দীর্ঘ এক যুগ পর আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এক যুগ ধরেই স্কুলটিতে আর্থিক অনিয়ম, ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের উপস্থিতি অস্বাভাবিকহারে কমে যাওয়া, শিক্ষকদের চরম অনৈক্য, শিক্ষারমান তলানীতে নেমে যাওয়াসহ নানাবিধ অব্যাবস্থাপনার কারণে অভিভাবকমহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার মুখে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হল।


২০ ফেব্রæয়ারি সোমবার বেলা ১১টার সময় বিদ্যালয় মাঠে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ও অভিভাবকদের বক্তব্যেও এ সংক্রান্ত স্কুল ম্যানেজমেন্টের প্রতি তীব্র ক্ষোভ ফুটে ওঠে। বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই বিদ্যালযের প্রধান শিক্ষককে ভৎসনা করে বলেন, গত ১৮ সালে সরকার এই বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষণা করেছে। অথচ ভবনের গায়ে আজও বিদ্যালয়ের আগের নামই রয়েছে। আগের নাম পরিবর্তন করে সরকারি বিদ্যালয় লেখা হয় নাই। এটা খুবই দুঃখজনক। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, স্কুলে শিক্ষার্থীরা আসতে চায় না, কারন ক্লাস হয় না। শিক্ষার্থীরা পরীক্ষায় জিপিএ পায়, অথচ জিপিএ'র মানে বোঝে না। এটা শিক্ষকদের ব্যর্থতা। তিনি বলেন, কেবল পাঠ্যপুস্তক পড়ানো শিক্ষকের কাজ না। একজন শিক্ষক শিক্ষার্থীদের স্বপ্ন দেখাবেন। ভবিষ্যতে ছাত্ররা কে কি হবেন ষষ্ঠ শ্রেণি থেকেই সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকরা কাজ করবেন। শিক্ষকদের আদেশ দিয়ে তিনি বলেন,স্কুলে শতভাগ ছাত্র উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে অভিভাবকদের সাথে মোবাইলে ক্লাস শিক্ষকরা যোগাযোগ করবেন।


তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের অনেক সম্পদ আছে। শুনেছি এই সম্পদই নানা অব্যস্থাপনার কারণ হয়ে দেখা দিয়েছে। তিনি বিদ্যালয়ের সকল টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে নির্দেশ দেন। এ সময় তিনি স্কুল শিক্ষকদের কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধ করার ওপর জোর দিয়ে বলেন, উপজেলার কোন স্কুলের কোন কোন শিক্ষক কোচিং ও প্রাইভেট পড়ান তাদের নামের লিস্ট আমাকে দিতে হবে।


এসময় প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম খান আলমডাঙ্গা উপজেলায় কোল সম্প্রদায়ের ছাত্রীদের জন্য ৫টি এবং বাগদী সম্প্রদায়ের ছাত্রীদের জন্য ৫টি বাইসাইকেল প্রদান ও ১১০জন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেন।


বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা থানার এসআই জমির হোসেন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। মানপত্র পাঠ করেন দশম শ্রেনীর শিক্ষার্থী সামিউল বাসিত। সহকারি শিক্ষক আনোয়ারুজ্জামনের উপস্থাপনায় অভিভাবকদের মধ্যে খন্দকার হাবিবুল করিম চঞ্চল, আফরোজা পারভীন, শিক্ষার্থীদো মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণীর তূর্য, দশম শ্রেনীর নাঈম, এছাড়া উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের সহকারি অধ্যাপক এ.কে.এম ফারুক, সহ সকল শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষক কর্মচারীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৫ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৬ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৭ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৭ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৮ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।