লগইন
আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. জে. এম. আব্দুর রকীব
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. জে. এম. আব্দুর রকীব


আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জে. এম. আব্দুর রকীব। গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার তিনি যোগদান করেন। সরকারিকরণের পর তিনিই প্রথম অধ্যক্ষ হিসেবে আলমডাঙ্গা সরকারি কলেজে দায়িত্ব পালন করবেন।


ইতোপূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সংশ্লিষ্ট কলেজের দুজন শিক্ষক দায়িত্ব পালন করেন।


তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি করেন। ১৬ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় যোগদেন তিনি। পরে তিনি ১৯৯৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজে যোগদান করেন। সর্বশেষ তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।


তাঁর যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান, আব্দুল মালেক, আমিনুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান, গোলাম সরোয়ার, ইকবাল হোসেন, রাহাত আরা, দিলরুবা শিরিন, সাইদুর রহমান, মিহতুর রহমান, রেজাউল করিম, প্রভাষক ড. মহবুব আলম, জেসমিন আরা খানম, শরিয়ত উল্লাহ, মনিরুজ্জামান, কামিনী সুলতানা, আব্দুস সেলিম, তাপস রশীদ, মাকসুদুর রহমান, রাশেদুল মোমিন, মাহফুজুর রহমান, মুনজুরুল ইসলাম, রাশেদুল কবীর, সাব্বির হোসেন, মুহাঃ আব্দুল হাইসহ আলমডাঙ্গা সরকারি কলেজের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা ও আব্দুল্লাহ আল সাকিবের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আলমডাঙ্গা সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীব“কে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৪ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৭ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৮ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৯ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৯ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১০ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।