লগইন
আলমডাঙ্গা শেখপাড়ার মাল‌য়ে‌শিয়া প্রবাসী মিল‌নের লাশ নিজ গ্রা‌মে দাফন সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ এপ্রিল, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা শেখপাড়ার মাল‌য়ে‌শিয়া প্রবাসী মিল‌নের লাশ নিজ গ্রা‌মে দাফন সম্পন্ন

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত আলমডাঙ্গার শেখপাড়া গ্রামের আখির ইসলাম মিলনের লাশ দেশে এনে দাফন করা হয়েছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে মিলনের লাশ মালয়েশিয়া থেকে ঢাকায় পৌছায়। সেখান থেকে এ্যাম্বুলেন্স যোগ বেলা ১১টার দিয়ে তার লাশ গ্রামে নিয়ে আসা হয়। দুপুর ২টার দিকে মিলনের লাশের দাফন করা হয়েছে।


জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আখির ইসলাম মিলন (২২) পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৩ মাস আগে মালয়েশিয়া যায়। মিলন ৩ ভাইবোনের ছোট। মালয়েশিয়ার রাওয়ান শহরের টুইং সাইকেল নামের একটি ইলেকট্রনিক্স কোম্পানীতে সে কাজ করছিলেন।

৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে মিলন ইলেকট্রিক মেশিনের সুইচ অন করতে যায়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হয় মিলন। কোম্পানির অন্যান্য শ্রমিকরা তাকে রাওয়ান শহরের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুও ৭ দিন পর ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে মালয়েশিয়া থেকে লাশ ঢাকায় পৌঁছায়। সেখান থেকে এ্যাম্বুলেন্স যোগে বেলা ১১ টায় আলমডাঙ্গার শেখপাড়ায় গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। লাশ গ্রামে আনার সংবাদে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। আখির ইসলাম মিলনকে শেষবারের মত এক নজর দেখার জন্য আত্মীয় স্বজনসহ এলকার মানুষ ছুটে আসে তার বাড়িতে। দুপুর ২ টার দিকে গ্রামের কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৫ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৬ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৭ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৭ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৮ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।