ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গা রুইতনপুরে বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহযোগিতার প্রদান
বজ্রপাতে নিহত আলমডাঙ্গার রুইতনপুর গ্রামের কৃষক কোরবান আলীর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বজ্রপাতে নিহত কৃষক কোরবান আলীর স্ত্রী রেশমা খাতুনের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক। বজ্রপাতে নিহত কৃষক কোরবান আলী ছোট ছোট ২টি ছেলে মেয়ে আছে।
প্রসঙ্গত, আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দারপাড়ার মৃত ফকির বিশ্বাসের ছেলে কোরবান আলী গত ৬ জুন রোববার বিকেলে গ্রামের মাঠে কচু ক্ষেতে সার দিতে যান। সন্ধ্যার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১০ ঘন্টা আগে