লগইন
আলমডাঙ্গা পৌরসভার নির্মাণাধীন ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা পৌরসভার নির্মাণাধীন ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে মানববন্ধন

আলমডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন সরকারি ড্রেনের কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঠিকাদারি অব্যবস্থাপনার অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। ২০ ডি‌সেম্বর শনিবার বিকাল ৪ টায় পৌর এলাকার আনন্দধাম রোডে নির্মাণাধীন ড্রেনের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ড্রেন নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ড্রেন নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া কোথাও কোথাও রাস্তার সাথে সমন্বয় না রেখে ২০ ইঞ্চি, ১০ ইঞ্চি ও ৫ ইঞ্চি পর্যন্ত ড্রেন উঁচু করে নির্মাণ করা হয়েছে। এতে করে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

বক্তারা আরও বলেন, নির্ধারিত নকশা ও প্রকৌশল বিধি না মেনে কাজ করায় ভবিষ্যতে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। বর্ষা মৌসুমে ড্রেনটি কার্যকর না হলে পুরো এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন আনন্দধাম নাগরিক উন্নয়ন কমিটির সহ-সভাপতি বাবলু মাস্টার, সোহারব উদ্দিন, রেজাউল মাস্টার, আবুল কাসেম, বিপ্লব, শহিদুল মোল্লা, সাবেক কাউন্সিলর ইলিয়াস হোসেন, জাহিদ হোসেন শুভ, রাসেল, শান্ত, সোহাগসহ আনন্দধাম এলাকার সাধারণ মানুষ।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তার বলেন- নির্মাণাধীন ড্রেনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। ড্রেনের কাজ বন্ধ রাখা জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।  প্রকৌশল বিভাগ দিয়ে কাজের মান যাচাই করা হবে। যদি কোনো অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।