লগইন
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হতে চলেছে? ক্ষুদ্ধ এলাকাবাসী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হতে চলেছে? ক্ষুদ্ধ এলাকাবাসী

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসিনতার কারণে হাত ছাড়া হতে চলেছে কয়েক কোটি টাকার সম্পত্তি। আদালতে বিচারাধীন মামলার বিষয়ে খোঁজ খবর না নেওয়া ও আদালতে মামলার মোকাবেলায় অনীহার কারণে মামলার বাদী পক্ষে একতরফা রায় হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় সচেতন মহলে তোড়পাড়ের সৃষ্টি হয়েছে।


জানা গেছে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিছনের ৭২ নং গোবিন্দপুর মৌজায় ১৬ নং আরএস খতিয়ানে ৮৭৩৫ দাগে ৩৮ শতক জমি রয়েেেছ।এই জমি ১৯৬১ স্কুল প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের ভোগ দখলে রয়েছে স্কুল কর্তৃপক্ষের। নিয়মিত খাজনা দিয়ে আসছেন। এরই মধ্যে ওই সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পড়ে একটি ভূমিদস্যু চক্রের। তারা কয়েক কোটি টাকার স্কুলের এই সম্পত্তি নিজেদের দখলে নিতে শুরু করে নানা চক্রান্ত। এই সম্পত্তি নিজেদের দাবী করে রুইতন সেখ ও খেপাই সেখের পক্ষে তার ওয়ারেসগণ আদালতে মামলা দায়ের করেন।

মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্কুল কর্তৃপক্ষ প্রথম দিকে আদালতে হাজিরা দিলেও পরে আর মামলার বিষয়ে খোঁজ খবর রাখেনি। সীমাহীন অবহেলায় কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হতে চলেছে। এ অবস্থায় ২৬ ফেব্রæয়ারি আদালতে একতরফা শুনানির খবরে স্কুল কর্তপক্ষ নড়েচড়ে বসে। স্কুলের মূল্যবান এ সম্পত্তি রক্ষায় দৌড়ে ঝাপ শুরু করে স্কুল কর্তৃপক্ষ। মামলায় পূর্বের নিয়োগকৃত উকিল রবগুল হেসোনকে বাদ দিয়ে নতুন উকিল নিয়োগ দিয়েছেন।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা করার পর আমরা নিয়মিত আদালতে হাজিরা দিয়েছি। কিন্তু সমন না পাওয়ায় আমরা ২৬ তারিখে আদালতে হাজির হতে পারিনি। এটা আমাদের পূর্বের নিয়োগকৃত উকিলের অসুস্থতার কারণেও হতে পারে। আমরা বিষয়টি জানার সাথে সাথে ত্বরিত ব্যবস্থা নিয়েছি।


বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান মঙ্গলবার দ্রুত আদালতে হাজির হয়ে নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন। সম্পত্তি রক্ষায় যা যা করণীয় স্কুল কর্তৃপক্ষ তা করবে।
এদিকে, সচেতনমহল বিদ্যলয়ের এ মূল্যবান সম্পত্তি রক্ষায় সোচ্চার হয়েছেন। কোন ভাবেই স্কুলের এই সম্পত্তি যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।


এ বিষয়ে আলমডাঙ্গা সরকারি কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক তাপস রশিদ বলেন, আলমডাঙ্গার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ের কোন ক্ষতিসাধন আলমডাঙ্গাবাসী স্বাভাবিকভাবে মেনে নেবেন না। স্কুল কর্তৃপক্ষের ভুলে বা যেভাবেই হোক এ মামলা এখন স্কুলের প্রতিকুলে। বিবাদমান জমি কোন ব্যক্তিগত সম্পত্তি না, এটা শিক্ষাপ্রতিষ্ঠানের। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে ম্যানেজিং কমিটির যা যা করার তা করতে হবে আলমডাঙ্গাবাসীর উচিত এ ব্যাপারে সদর্থক ভূমিকা পালনের।


এ মামলার নতুন আইনজীবী অ্যাড মানিক আকবর জানান, এ মামলার ডকুমেন্টস তুলেছি। স্টাডি চলছে। আজ বুধবার মামলাটি পুণরায় শুনানির জন্য আবেদন জানানো হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৫ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৬ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৭ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৭ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৮ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।