সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা নাগদাহর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাগদাহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করেছে। ২২ জুলাই মঙ্গল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে ২০২৩ সালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও বোমা হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মিনহাজ উদ্দিন(৬৬) নাগদাহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভেদামারি গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পিপিএম)“র নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২২ জুলাই রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১১ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।
এ ঘটনায় লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে