লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চোরাই গরু ফেরত পেলেন ফরিদপুর গ্রামের জানবার আলী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চোরাই গরু ফেরত পেলেন ফরিদপুর গ্রামের জানবার আলী

আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চোরাই গরু ফিরে পেয়ে হাসি ফুটলো ফরিদপুর গ্রামের অসহায় জানবার আলীর। ১৮ মার্চ গভীর রাতে সুযোগ সন্ধানী চোর চক্র বাছুরসহ গাভী গরুটি চুরি করে নিয়ে যায়। পরে ১৯ মার্চ রাতে আসাননগর গ্রাম থেকে বাছুরসহ গাভী গরুটি উদ্ধার করে।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের কারিগর পাড়ার মৃত আজীম উদ্দিনের ছেলে অসহায় মুরগী ব্যবসায়ী জানবার আলী দীর্ঘদিন ধরে একটি বকনা বাছুর গরু পালন করে বড় করেছে। কয়েকদিন আগে গরুটির একটি বাচ্চা হয়েছে। গত ১৮ মার্চ গভীর রাতে সুযোগ সন্ধানী চোর চক্র বাছুরসহ গাভী গরুটি চুরি করে নিয়ে যায়। সকালে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযাগ করেন জানবার আলী। অভিযোগ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় বাছুরসহ গাভীটি উদ্ধার করেছে। ১৯ মার্চ রাতে পাইকপাড়া ক্যাম্প ইনচার্জ এসআই গিয়াস উদ্দিন ও আলমডাঙ্গা থানার এএসাই্ খালেদ গোপন সংবাদের ভিত্তিতে কালিদাসপুর আসাননগর গ্রামে অভিযান চালান। অভিযানকালে আসাননগর গ্রামের সিরাজুল ইসলামের বাঁশবাগানের নিকট পৌছালে পুলিশের উপস্থিত টেরপেয়ে বাছুরসহ গরুটি ফেলে রেখে চোরচক্র পালিয়ে যায়।

বিভিন্ন সুত্রে জানাগেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের বিশাল একটি গরু চোর চক্রের সিন্ডিকেট রয়েছে। আলমডাঙ্গা সহ আশপাশ এলাকায় চুরি হওয়া গরু ওই গ্রামে পাওয়া যায়। বেশ কিছুদিন আগে ঝিনাইদহ কালিগঞ্জ থেকে চুরি হওয়া গরু ট্রাকসহ আসাননগর থেকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। কয়েকদিন আগে মাজু থেকে চুরি হওয়া গরু ওই গ্রাম থেকেই উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, ফরিদপুর থেকে চুরি হওয়া বাছুরসহ গাভীটি কালিদাসপুর আসাননগর থেকে উদ্ধার করে মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। কয়েকজন চোরে নাম পাওয়া গিয়েছে তাদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।