লগইন
আলমডাঙ্গা থানায় আবারও প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রেমিকারঃ অভিযুক্ত প্রেমিক গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ২২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা থানায় আবারও প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রেমিকারঃ অভিযুক্ত প্রেমিক গ্রেফতার

স্টাফরিপোর্টার : ৪ দিনের ব্যবধানে আলমডাঙ্গা থানায় আবারও ৯ম শ্রেণির ছাত্রি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।  

এজাহারসূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রির সাথে একই গ্রামের মোয়ালেন হোসেনের ছেলে মোটরসাইকেল মেকানিক সাজুর (২৩) ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে সাজু প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বন্ধু একই গ্রামের ধর্মতলাপাড়ার মোমিনের ঘরে তোলে।পরে ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।

          এ ঘটনায় ধর্ষিতার বোন বাদি হয়ে ১৮ অক্টোবর রাত ৮টার দিকে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

          আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত যুবক সাজুকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতাকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। ১৯ অক্টোবর সকালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

          এদিকে, এলাকাসূত্রে জানা গেছে, ৯ম শ্রেণিতে পড়ুয়া এ মেয়েটির সাথে সাজুর অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক। এরই মাঝে সাজু অন্যত্র বিয়ে করেন। বিয়ের বিষয়টি জেনে মেয়েটি ক্ষুদ্ধ হয়ে উঠে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাজু বউ বাড়িতে তুলতে গেলে বাধে বিপত্তি। মেয়েটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানো হয়। পরে থানায় ধর্ষণের মামলা দায়ের করা হল। 

প্রসঙ্গত, ইতোপূর্বে আলমডাঙ্গার নওদা বন্ডবিলে ৯ম শ্রেণির ছাত্রিকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবক কামরুজ্জামান টিক্কার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ অক্টোবর আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।