সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে পাঁচলিয়া টেকপাড়া গ্রামে ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ও জামজামি ৮নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনে পাঁচলিয়া টেকপাড়া গ্রামে ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বিকালে টেকপাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রী ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে আলমডাঙ্গা পৌর সভা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির কোষাধক্য সাংবাদিক শরিফুল ইসলাম, পল্লি চিকিৎসক রফিকুল ইসলাম বিপুল, বানীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, মাওলানা নুর ইসলাম, সমাজ সেবক রাশেদুজ্জামান রাজিব, জেহেন আলী সেন্টু।
দিনব্যাপী ফ্রী ডায়াবেটিস ক্যাম্প শতাধিক রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করেন ডা. মো: আব্দুল্লাহ আল মামুন(এমবিবিএস)। ক্যাম্পে সহযোগিতা করেছেন ডায়াবেটিক সমিতির কেমিস্ট সবুজ মিয়া,শাপলা খাতুন, জুয়েল, আব্দুর রহিমসহ অনেকেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে