লগইন
আলমডাঙ্গা একাডেমির প্রাথমিক বৃত্তি ও এসএসসি -২০২২ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ এপ্রিল, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা একাডেমির প্রাথমিক বৃত্তি ও এসএসসি -২০২২ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আলমডাঙ্গা একাডেমিতে (আল ইকরা) প্রাথমিক বৃত্তি ও এসএসসি -২০২২ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে আলমডাঙ্গা একাডেমির সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহম্মদ ডন, আলমডাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক আবু তালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, আলমডাঙ্গা একাডেমির বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপদেষ্টা পরিষদের সভাপতি দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস শহীদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন একেএম রাজিউজ্জামান রাজ, সৈয়দ আল মামুন।


সহকারি শিক্ষক আব্দুস শাহিন শাহিদের উপস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাবাত রেহান মারফী, সালমান সাদিক, আতিকুজ্জামান নাভিদ, এইচ এম ফাহিম, ইকবাল মাহমুদ সানভী, আহসানউল্লাহ সজীব, আঃ রাব্বী, হাসান আল নোমান, আব্দুস শহীদ নাসিস।


অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি ও এসএসসি-২০২২এর কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২৪ জন ট্যালেন্টপুলে, ১৬ জন সাধারণ গ্রেডে ও এসএসসি পরীক্ষায় ৪জন ট্যালের্টপুল,১৩জন সাধারণ গ্রেড ও ৩৮জন জিপিএ- ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ৮ জন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধিত করা হয়। ৩জন ক্যাডেট কলেজ ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত আরও ৩ জন শিক্ষার্থীসহ ৬ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৫ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৬ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৭ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৭ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৮ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।