সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে নারী রোগীর লাশ উদ্ধার
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে রহস্য জনক ভাবে গলায় উড়না পেচানো ঝুলন্ত এক নারী রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। ১০ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে গলায় উড়না পেচানো মৃত অবস্থায় ওই রোগীর লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানাগেছে, উপজেলার হারদী কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী মালেকা খাতুন (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী চিকৎসার জন্য ভর্তি হয়। তিনি গত ৮ তারিখে হাসপাতালে ভর্তি হয়ে মানুষিক অস্তিরতা ও প্রসাবে ইনফেকশনের চিকিৎসা গ্রহণ করছিলেন। তার সাথে পরিবারের কোন সদস্য ছিলেন না। রাত পৌনে ১২টার দিকে অন্য এক রোগী বাথ রুমে গিয়ে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে সংবাদ দেয়। পরে ওই নারী রোগীর লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাসুদ রহমান জানান, মালেকা খাতুন গত ৮ তারিখে ভর্তি হয়। তাকে মানুষিক অস্তিরতা ও ইনফেকশনের চিকিৎসা দেওয়া হচ্ছিল। পৌনে ১২ টার দিকে গলায় উড়না পেচানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশকে সংবাদ প্রদান করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১১ ঘন্টা আগে