লগইন
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ২৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

আলমডাঙ্গার হারদীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলি উচ্ছেদের পর সেী শূন্যস্থান যাতে আর বেদখল না হয়ে যায় সে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বেদখল হওয়া জমিতে প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলি উচ্ছেদের পর গতকাল জমি মাপজোক করে বুঝে নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ সাঈদ বেদখল জমি মাপজোক করে বুঝে নেন। পূণরায় যাতে বেদখল না হয় সে জন্য ওই উদ্ধারকৃত জমি ঘিরে সুদৃশ্য ফুলের বাগান তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স।


এলাকাসূত্রে জানা যায়, হারদীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের দুপাশে স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখল করে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এমনকি পাটকাঠি ও বাঁশের হাট গড়ে উঠেছিল। শহর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেশ দূরে অবস্থিত হওয়ায় এ অবৈধ দখলের বিষয়টি সহজেই প্রশাসনের নজর এড়িয়েছে। তাছাড়া, দূর-দূরান্ত থেকে যারাই এখানে কর্মকর্তা হিসেবে চাকরি করতে আসেন, তারা স্বভাবতই স্থানীয়দের সাথে কোন বিতন্ডায় জড়াতে চান না। এমন পরিস্থিতিতে যুগ যুগ ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে অবৈধভাবে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করে নির্বিঘ্নে ব্যবসা করা সহজ হয়েছিল।


কিন্তু সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মোন্তাজ খানের চা’র দোকান, দীনু শেখের চা’র দোকান, সুমনের চা’র দোকান, তুফানের চা’র দোকান, ফরিদ মীরের ফার্নিচারের দোকান, সোহেল খানের হোটেলসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও পাটকাঠি উচ্ছেদ করে বেহাত হওয়া জমি উদ্ধার করা হয়েছে।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, অবৈধভাবে নির্মিত ব্যবসাপ্রতিঠান উচ্ছেদের পর পূনরায় যাতে দখন করতে না পারে, সে জন্য জমি মাপজোক করে সীমানা নির্ধারণ করা হল। এবার উদ্ধারকৃত জমি ঘিরে ফুলের বাগান তৈরি করা হবে। আমরা ইতোপূর্বে দেখেছি – অবৈধ দখল উচ্ছেদের পর আবার কিছু৭দিনের ভেতরই তা দখল হয়ে যেতে। এখানে তা সম্ভব হবে না। সরকারি জমি উদ্ধারে কঠোর ভূমিকা গ্রহণ করায় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ সাঈদকে প্রশংসা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।