লগইন
আলমডাঙ্গা উপজেলার ঢাবি পড়ুয়াদের সংগঠন ‘DUSAA'র কমিটি গঠন: নোমান  সভাপতি বায়েজিত সাধারণ সম্পাদক- 
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ০৬:০০ বিকাল ১০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলার ঢাবি পড়ুয়াদের সংগঠন ‘DUSAA'র কমিটি গঠন: নোমান  সভাপতি বায়েজিত সাধারণ সম্পাদক- 

 আলমডাঙ্গা উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাংগা - (ডুসা)"- র ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বরে এ কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী হাসান আল নোমানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী  বায়েজিদকে মনোনীত করা হয়েছে। 

নোমান এবং বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও, সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মহুয়া খাতুন।

DUSAA এর সদ্য সাবেক সভাপতি  জীবন আহমেদ এবং  সাধারণ সম্পাদক মোমিন সাগর কর্তৃক আয়োজিত চড়ুই ভাতি ও মিলনমেলা অনুষ্ঠান শেষে এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, আলমডাঙ্গা থেকে ঢাকাতে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং চুয়াডাংগা জেলায় উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার অঙ্গীকার করেছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

নবনির্বাচিত সভাপতির বক্তব্যে হাসান আল নোমান বলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক "ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস  অ্যাসোসিয়েশন অব আলমডামঙ্গা "। এই সংগঠন কেবলমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয়, বরং একে অপরের সহায়ক হয়ে ওঠার এক অনন্য প্ল্যাটফর্ম। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক তৈরি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষাজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি, এই সংগঠন আগামীতেও আলমডাঙ্গা উপজেলার  শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। 

সাধারণ সম্পাদক এর বক্তব্যে বায়েজিদ হোসেন বলেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গা (ডুসা) আলমডাঙ্গা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, একতা ও সহযোগিতার প্রতীকী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অগ্রজ অনুজদের মধ্য গড়ে ওঠে সুসম্পর্ক। এই সংগঠনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবীণ শিক্ষার্থীদের অভিজ্ঞতা হয়ে ওঠে দারুণ সহায়ক। আলমডাঙ্গার ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি এই সংগঠন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে সকল বাধা দূরীকরণের লক্ষ্যে কাজ করে। আশা করছি, এই সংগঠন আগামীতেও আলমডাঙ্গার শিক্ষার্থীদের নিশানবরদার  হয়ে থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৬ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৯ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১০ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১১ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১১ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১২ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।