লগইন
আলমডাঙ্গা আসমানখালি অগ্রনী ব্যাংকে থেকে গ্রহকের টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা আসমানখালি অগ্রনী ব্যাংকে থেকে গ্রহকের টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

আলমডাঙ্গা আসমানখালি বাজারের অগ্রনী ব্যাংক শাখা থেকে গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে এলাকাবাসি। ৩১ জানুয়ারী রবিবার বিকেল ৩ টার দিকে বিপ্লব নামের এক ছিনতাইকারী মহিলা গ্রাহকের ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনগণ তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।


জনগনের হাতে আটক বিপ্লব দামুড়হুদা উপজেলার দর্শনার বড় দুধপাতিলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ছিনতাইকারী বিপ্লবের সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।


স্থানীয়রা জানায়, বিকেল ৩ টার দিকে উপজেলার সাহেবপুর গ্রামের প্রবাসী শাহীনের স্ত্রী ফাহিমা খাতুন আসমানখালির অগ্রনী ব্যাংক শাখায় তার স্বামীর পাঠানো ৫০ হাজার টাকা তুলতে যান। এ সময় ব্যাংকে প্রচুর ভীড় থাকায় ফাহিমা খাতুনের ব্যাংকের টোকন নিয়ে টাকা তুলে দেওয়ার কথা বলে টোকনটি নিজের হাতে নিয়ে নেয় বিপ্লব। সরলমনা ফাহিমা খাতুন টোকনটি বিপ্লবের হাতে দিয়ে পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষন পর টাকা তুলে বিপ্লব ব্যাংক থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ফাহিমা খাতুন চিৎকার-চেচামেচি করতে করতে বিপ্লবের পেছনে পেছনে দৌড়াতে থাকেন।

ফাহিমা খাতুনের চিৎকারে ব্যাংকের বাইরের লোকজন দৌড়ে গিয়ে বিপ্লবকে ধরে ফেলে। মুহুর্তে বাজারের লোকজন সব এক জায়গায় জড়ো হয়ে বিপ্লবকে ব্যাপক পিটুনি দিতে থাকে।


সংবাদ পেয়ে আসমানখালি ফাঁড়ি পুলিশের আইসি আব্দুর রহিম পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগনের হাত থেকে বিপ্লবকে রক্ষা করেন। তাকে প্রথমে চিকিৎসা দিয়ে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তবে ফাহিমা খাতুন ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা ফিরে পাওয়ায় ছিনতাইকারীর বিরুদ্ধে কোন অভিযোগ করেননি।

থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, টাকা ছিনতাইয়ের ব্যাপারে ফাহিমা খাতুন কোন অভিযোগ দায়ের করতে রাজি হননি। তবে আমরা বিপ্লবের ব্যাপারে আরো তথ্য উদ্ধারের চেষ্টা করছি। আজ সোমবারে বিপ্লবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।