লগইন
আলমডাঙ্গায় হাঁস মারা কথা জিজ্ঞাসা করায় বৃদ্ধ  ও তার দুই ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ মে, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় হাঁস মারা কথা জিজ্ঞাসা করায় বৃদ্ধ ও তার দুই ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আলমডাঙ্গায় রাঁজহাঁস মারা কথা জিজ্ঞাসা করায় বৃদ্ধ আলতাফ হোসেন ও তার দুই ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিবেশি দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৪ এপ্রিল সকাল টায় উপজেলার ভালাইপুর গ্রামের মাঝেরপাড়ায়। রক্তাক্ত জখম বৃদ্ধ আলতাফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


জানাগেছে, উপজেলার ভালাইপুর গ্রামের মাঝেরপাড়ার আলতাফ হোসেনের ছেলেদের সাথে প্রতিবেশি মিলন আলীর ছেলে ইব্রাহিম ও আকবার আলীর ছেলে হোসেন আলীর জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। গত ১৪ এপ্রিল সকালে আলতাফ হোসেনে ছেলে হাসান আলীর রাঁজহাঁস ইব্রাহিমদের বাড়িতে চলে যায়। ইব্রাহিম ও হোসেন আলী আমার একটি হাস মেরে বাড়ির পাশে সারগর্তে ফেলে দেয়।

বৃদ্ধ আলতাফ হোসেন দেখে ইব্রাহিম ও হোসেন আলীকে হাঁস মেরে ফেলে দিল কেন জিজ্ঞাসা করে। এবিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম তার হাতে থাকা দা দিয়ে আলতাফ হোসেন মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে দেয়। এসময় আলতাফ হোসেনের ছেলে নাছিম রেজা ও জাকির হোসেন তাদের পিতাকে বাঁচাতে আসলে তাদেরকেও পিঠিয়ে ও কুপিয়ে জখম করে ।

তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আলতাফ হোসেনের শারীরিক অবস্থা অবনতি হলে চুয়াডাঙ্গা থেকে রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে তার ছেলেরা। বাড়িতে নিয়ে আসার পর আবারও আলতাফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আলতাফ হোসেনের ছেলেরা তাদের বাবাকে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় আলতাফ হোসেনের ছেলে হাসান আলী বাদী হয়ে এজাহার দায়ের করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।