সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে পাইকপাড়ার বিপুল হোসেনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড
আলমডাঙ্গায় ৭ম শ্রেণির ছাত্রিকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করার অপরাধে পাইকপাড়ার বিপুল হোসেনকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে। ৬ ফেব্রুয়ারী আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের ৭ম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যাকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী পাইকপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিপুল হোসেন (২২)। ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকালেই স্কুল পড়–য়া ওই কিশোরী ঘোলদাড়ি বাজারে প্রাইভেট পড়তে যায়। প্রায় প্রাইভেট পড়তে যাওয়া আসা পথে উত্ত্যক্ত করত।
৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে স্কুল পড়ুয়া কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই বখাটে যুবক ঘোলদাড়ি শাহী মসজিদের নিকট দাঁড়িয়ে ছিল। কিশোরীকে একা পেয়ে ওই বখাটে যুবক তার হাত ধরে পাশের ভুট্টাক্ষেতে টেনে নিয়ে যায়। সে সময় নির্যাতিত কিশোরীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে গেলে বখাটে বিপুল হোসেন পালিয়ে যায়। পরে নির্যাতিত কিশোরীর পিতা এ ঘটনা স্থানীয় ঘোলদাড়ি বাজার ফাঁড়ি পুলিশকে জানায়। সকালেই পুলিশ অভিযুক্ত বখাটে যুবককে আটক করে।
এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল হোসেনকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
ছবি: মোবাইল কোর্ট।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে