সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় সরকারি বিধি নিষেধ অমান্য করায়৩ জনকে জরিমানা
আলমডাঙ্গায় সরকারি বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ার অপরাধে ৩ জনকে জরিমানা করেছে। ১১ জুলাই আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভ‚মি) হুমায়ন কবীর আলমডাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের স্বাধীনতা স্তম্ভ মোড়, নতুন বাস স্টান্ড, রেল ষ্টেশন, লাল ব্রিজ, সাদাব্রিজ, কালিদাসপুর, আনন্দধাম ব্রিজসহ শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। পরে সরকারি বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে বাইরে আসার অপরাধে শহরের আফিল উদ্দিন রোড, মাছ বাজার ও হাজী মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আলমডাঙ্গা বাজারের লিটন আলীর ছেলে শুভ আলীকে ৫শ টাকা, আব্দুল হান্নানের ছেলে সামাদ আলীকে ১হাজার টাকা, মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের মুক্তার আলীর ছেরে নাজমুলকে ৫শ টাকা জরিমানা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১০ ঘন্টা আগে