লগইন
আলমডাঙ্গায় ষড়যন্ত্রমূলক অডিট ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ষড়যন্ত্রমূলক অডিট ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

আলমডাঙ্গায় ষড়যন্ত্রমূলক অডিট পরিচালনার উদ্যোগ ও ডিওআই-এর ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা গেট চত্বরে আলমডাঙ্গা উপজেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এ কর্মসূচির আয়োজন করে।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষা আন্দোলনে নেতৃত্ব প্রদান ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি ঘোষণার কারণে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠান কাতলসেন কাদেরিয়া কালিম (মাস্টার্স) মাদ্রাসায় উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলকভাবে অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। এটিকে শিক্ষক সমাজের ন্যায্য আন্দোলনকে দুর্বল করার এবং নেতৃত্বকে দমিয়ে রাখার অপচেষ্টা বলে উল্লেখ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, ডিওআই-এর দীর্ঘদিনের ঘুষ বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে রেখেছে। অডিটের নামে হয়রানি বন্ধ না হলে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে জেলা-উপজেলা পর্যায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

সমাবেশে প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সহকারি অধ্যাপক আসিফ জাহান, আশরাফুল আলম, আকলিমা খাতুন, মহসিন কামাল, মিরাজুল ইসলাম, আলমগীর কবীর, ফারুক হোসেন, আকরাম হোসেনসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৭ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।