লগইন
আলমডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ০৬:০০ বিকাল ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আলমডাঙ্গা পৌরসভারসাবেক মেয়র আলহাজ¦ মীর মহিউদ্দিন এবং বিশিষ্ট রাজনীতিবিদ শহিদুল কাওনাইন টিলু ওস্তাদের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণ করে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রæযারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের ত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। এছাড়াও, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। বক্তারা আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মত্যাগও জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।


আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান মিজা, মহিলা ডিগ্রী কলেজের প্রদর্শক পদার্থ কবীরুল হাসান সেলিম, ফ্রেন্ডস ক্লাবের কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহম্মেদ গিলবাট, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, ফ্রেন্ডস ক্লাবের হারুন অর রশিদ, যুবদল নেতা শফিকুল আজম ডালিম, গাউসুল কাওনাইন সুষম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিমুল হাসান সানি, যুগ্ম আহবায়ক লিটন আলী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, ছাত্রদল নেতা সাগর, রাশেদ, মীর রাসেল, আকরাম, সবুজ, অনিক, রাসেল, আকাশ, বাধন, স্বপ্নীল, রাফিন, নীল, জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক ও ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে ভাষা শহীদ, মুক্তিযোদ্ধা ও আলমডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র আলহাজ¦ মীর মহিউদ্দিন ও বিশিষ্ঠ রাজনীতিবীদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু ওস্তাদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।