সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় লোকমোর্চার দ্বি-মাসিক সভা ও সাংবাদিক রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা ও করোনা আক্রান্ত সাংবাদিক রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা লোকমোর্চার আয়োজনে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯“র বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিত্তিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প বিষয়ে আলোচনা করা হয়।
সমন্বয় সভায় উপজেলা লোকমোর্চার সভাপতি এম সবেদ আলীর সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারি কামরুজ্জামান যুদ্ধ’র উপস্থাপনায় অনুষ্ঠিত ওই দ্বি- মাসিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম মন্টু, সহসভাপতি মোল্লা গোলাম সরোয়ার, শেখ শফিউদ্দীন, শামীম রেজা, সহসাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক শাহেদা ইসলাম, সদস্য শরিফুল ইসলাম রোকন, ইমদাদুল হক, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক, লাল্টুর রহমান, শাহাজাহান আলী, মীর ফয়সাল ফাহিম, রুনু খন্দকার, সাজ্জাত হোসেন, শ্রী বিশ^নাথ, বিধান কুমার বেদ, পাপিয়া আক্তার, জাহেদা খাতুন, সবেদা খাতুন, স্বর্না রানী বেদ, অর্পিতা রানী পাল, বেলি খাতুন, চন্দ্রা রানী বেদ প্রমুখ।
দ্বি-মাসিক সভা শেষে করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধান আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার প্রচার সম্পাদক সাংবাদিক রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১১ ঘন্টা আগে