সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় রাস্তার গাছ ফেলে ডাকাতি চক্রের সক্রিয় সদস্য তুহিন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে রাস্তার গাছ ফেলে ডাকাতি চক্রের সক্রিয় সদস্য গড়গড়ির তুহিনকে গ্রেফতার করেছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার গড়গড়ি গ্রামের তেলা মিস্ত্রেরীর ছেলে তুহিন আলী(২৫) রাস্তার গাছ ফেলে ব্যবসায়ী ও পথচারীদের নিকট থেকে ডাকাতি চক্রের সক্রিয় সদস্য। তুহিনসহ বেশ কয়েকজন মিলে বাইরে থেকে ডাকাত সদস্য ভাড়া করে নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ধ্যা রাতে রাস্তায় গাছ ফেলে গরু ব্যবসায়ীদের গাড়ি ঠেকিয়ে ডাকাতি করে।
তুহিন গত ২২ ফেব্রুয়ারী আলমডাঙ্গা মাদার হুদা সড়কে রাস্তায় গাছ ফেলে গরু ব্যবসায়ীদের নিকট থেকে কয়েক লাখ টাকা ডাকাতি মামলার আসামী। দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর বাড়ি আসার সংবাদে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। গতকালই তাকে সংশ্লিষ্ঠ মামলায় জেল হাজতে প্রেরন করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে