সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় রাজমিস্ত্রির কাজের সাইড থেকে মোটর চুরি, চোর আকাশকে পুলিশে দিল জনতা
আলমডাঙ্গায় রাজমিস্ত্রির কাজের সাইড থেকে পানির মোটর চুরি করে বিক্রি করার কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়েছে চোর আকাশ। সোমবার (১০ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে আলমডাঙ্গার হাউসপুর টু জামজামি সড়কের বাদেমাজু গাবতলার প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন দোতলা বাড়িতে।
জানা গেছে, আসাননগর গ্রামের মাসুদ আলীর ছেলে আকাশ (২৮) রাজমিস্ত্রির হেলপার হিসেবে ওই নির্মাণাধীন ভবনে কাজ করছিল। গত ৯ নভেম্বর সন্ধ্যায় কাজ শেষে হেড মিস্ত্রি তাকে পানি ওঠানোর মোটরটি নিরাপদে রাখার নির্দেশ দেন। কিন্তু আকাশ মোটরটি তুলে না রেখে চুরি করে নিয়ে যায় এবং আলমডাঙ্গা হাফিজ মোড় এলাকার ‘মিজান ইলেকট্রিক’ নামের দোকানে গিয়ে মোটরটি ২ হাজার টাকায় বিক্রি করে।
পরদিন সকালে কাজে এসে শ্রমিকরা পানি ওঠানোর মোটর খুঁজে না পেয়ে হেড রাজমিস্ত্রি বেল্টু হেলপার আকাশের প্রতি সন্দেহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ মোটর চুরির কথা স্বীকার করে জানায়, সে মোটরটি হাফিজ মাড়ের মিজান ইলেকট্রিকের মিজানুর রহমানের কাছে বিক্রি করেছে।
পরে বাড়ির মালিক ও মিস্ত্রিরা বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটর উদ্ধারসহ চোর আকাশকে আটক করে থানায় নিয়ে আসে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৮ ঘন্টা আগে