সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় যৌতুক ও খোরপোষ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে স্ত্রীর দায়ের করা যৌতুক ও খোরপোষ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ডাউকির মনিরুজ্জামানকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলার গোপন সংবাদের ভিত্তিতে মনিরুজ্জামানের নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার ডাউকি গ্রামের ওসমান আলীর ছেলে মনিরুজ্জামান কয়েক বছর আগে চুয়াডাঙ্গায় বিয়ে করে। বিয়ে পর স্ত্রী সাথে মনোমালিন্য হওয়ার তালাক দিয়ে দেয়। পরে মনিরুজ্জামানের স্ত্রী ২০১৭ সাথে আদালতে যৌতুক ও খোরপোষ মামলা দায়ের করে।
ওই মামলায় মনিরুজ্জামান ঠিকমত হাজিরা না দেওয়ার আদালত মনিরুজ্জামানকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। সাজাপাপ্ত আসামী হিসেবে বেশ কিছুদিন পালিয়ে বেড়ানোর পর আলমডাঙ্গা থানার এএসআই মহানন্দ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে