লগইন
আলমডাঙ্গায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিজিটাল যুগে আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিং ব্যবসা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এ খাতের ব্যবসাকে আরও সুষ্ঠু, নিরাপদ ও কার্যকর করার লক্ষ্যে আলমডাঙ্গায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এজেন্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়। সভায় আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা মোবাইল ব্যাংকিংয়ের নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে গ্রাহক সেবা উন্নয়ন, প্রতারণা প্রতিরোধ, লেনদেনের নিরাপত্তা, কমিশন কাঠামো, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সভায় সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান দুলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা হায়দার আলী, লিটন হোসেন, নিজাম উদ্দিন, শফিউল হাসান, মামুন, আলম হোসেন, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন।

সহ-সভাপতি বেলাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহসাধারন সম্পাদক সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম লিপু, সহসাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, ধর্মসম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান ডাবলু, প্রচার সম্পাদক ভোলা, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক রাজিবুল, সহ ধর্ম সম্পাদক হিন্দু শ্রী মিঠুন কুমার প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে মোবাইল ব্যাংকিং ব্যবসা শুধু অর্থ লেনদেনেই সীমাবদ্ধ নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ও সাধারণ মানুষের জীবনকে সহজ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এ খাতের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিত্যদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সংগঠনের মাধ্যমে সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে উল্লেখ করেন তারা। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।