সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মীর উজ্জ্বলের মাতৃ বিয়োগ
স্ট্রোকে আক্রান্ত হয়ে আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা মীর মহিউদ্দিনের ভাবি মনোয়ারা বেগমের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । তিনি বিশিষ্ট ব্যবসায়ি মীর ইয়াহিয়ার স্ত্রী ও আলমডাঙ্গার তরুণ ক্রীড়া ব্যক্তিত্ব ব্যবসায়ী মীর আসাদুজ্জামান উজ্জ্বলের আম্মা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সম্প্রতি তিনি স্ট্রোকে আক্রান্ত হন। কিছুটা সুস্থ হওয়ার পর ৪ অক্টোবর সকালে আবারও স্ট্রোকে আক্রান্ত হন। স্থানীয় ক্লিনিকে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যায় আবারও অসুস্থ হলে কুষ্টিয়া জেনারেল হাসপালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহি রেখে গেছেন।
সোমবার বাদ জোহর দারুসসালামে মরহুমার লাশ দাফন সম্পন্ন হবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে মীর মহিউদ্দিন ও মরহুমার ছেলে মীর আসাদুজ্জামান উজ্জল সকলের নিকট দোয়া চেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৫ ঘন্টা আগে