সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদক ব্যবসার অপরাধে ২ ব্যবসায়ীকে দেড় বছর করে কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ব্যবসার অপরাধে ২ ব্যবসায়ীকে দেড় বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ১৩ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ষ্টেশন পাড়ার মাদক স¤্রাট রেজাউল কালার ছেলে মাদক ব্যবসায়ী এলাকার দোকান চোর চক্রের সদস্য বরিউল ইসলাম(২৮) ও বন্ডবিল গ্রামের শফি উদ্দিন মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী মামুম মোল্লা(৩৫) বেশ কিছু দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
তারা শুধু মাদক ব্যবসাই করে না। পৌর এলাকার বিভিন্ন মোড়ে ও শহরের মধ্যে বিভিন্ন দোকানে ও বাড়িতে টিন কেটে, গ্রিল কেটে চোর চক্রের সদস্য। ইতোপূর্বে বেশ কয়েকবার মাদকসহ ও চোরাই মালামাল সহ পুলিশ তাদের আটক করেছে । ১৩ আগস্ট ষ্টেশন এলাকায় মাদক বিক্রয়কালে আলমডাঙ্গা থানা পুলিশ তাদের আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীকে সংবাদ দিনে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আর্দালত পরিচালনা করে রবিউল ও মামুনকে ১ বছর ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৪ ঘন্টা আগে